back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কারবালার রক্তে লেখা ইতিহাস, আজ সেই আশুরা

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৬ ৪:৩১ পূর্বাহ্ণ

আজ শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা, হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ। মুসলিম বিশ্বের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নফল নামাজ, দান-সদকা এবং জিকির-আসকারের মাধ্যমে দিনটি পালন করছেন।

‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। মহররমের দশম দিন হওয়ায় এ দিনটি আশুরা নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এ দিনের সঙ্গে জড়িয়ে আছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। তবে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় হলো হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের শাহাদত।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। কারবালার এই ঘটনা যুগে যুগে মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।

পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে। শিয়া সম্প্রদায় এদিন তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করে থাকে।

এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, পবিত্র আশুরার শিক্ষা মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়।

তিনি বলেন, কারবালায় ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মানবজাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, পবিত্র আশুরা ইসলামের শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি সবাইকে আশুরার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কারবালার ঘটনা মানবজাতিকে সত্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষার সংগ্রামে অনুপ্রাণিত করে। প্রায় ১ হাজার ৪০০ বছর আগে ইমাম হোসেন (রা.) জুলুম ও স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ না করে শাহাদত বরণ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের সংগ্রামের চিরন্তন প্রতীকে পরিণত করেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ