back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষা।

সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে কোমরসমান পানি পেরিয়ে, নৌকা ও ভ্যানে চড়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে।

এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা। পরিস্থিতি বিবেচনা করে তারা চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন।

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত আগেই স্থগিত করা হয়েছিল। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ জুলাই) রেকর্ড পরিমাণ বৃষ্টিতে রাজধানী ঢাকা তলিয়ে গিয়েছিল। এতে করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা বাতিল করে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে।

সোমবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোতে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। অনেক এলাকায় রবিবারের বৃষ্টির পানি এখনও জমে আছে। নতুন করে বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন স্কুলের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রবিবারের নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অতি বৃষ্টির কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম থেকে নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক সিটি পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। সেন্ট ফ্রান্সিস স্কুলের দাদশ শ্রেণির ক্লাস স্থগিত করা হয়েছে। এছাড়া, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত করে ১৭ জুলাই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা নিয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। পরীক্ষা পেছানোর দাবিতে অনেকেই সোচ্চার হচ্ছেন সামাজিক মাধ্যমে। সেখানে অনেকেই বলছেন, বন্যা, জলাবদ্ধতা, বৃষ্টিতে আগে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভাবা উচিত। একটি পরীক্ষার তারিখের চেয়ে হাজারো শিক্ষার্থীর নিরাপত্তা, মানসিক স্বস্তি ও সমান সুযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিচ্ছে। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও পরীক্ষা স্থগিত করা উচিত। সরকারের এমন সিদ্ধান্তে কেউ কেউ শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত সরকারের। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করি।

ইতি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

ছাত্রশিবিরের পদ ছাড়লেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে...

সর্বশেষ