back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাটসংলগ্ন এলাকা থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ।

এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে মোট ১২ জন মাঝি-মাল্লা ছিলেন। দুর্ঘটনার পর সাতজন জেলে সাঁতরে এবং অন্য একটি মাছ ধরার নৌকার সহায়তায় নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন। তবে পাঁচজন নিখোঁজ হন।

উদ্ধার হওয়া ৪ জেলে হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

এখনও নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১)।

স্থানীয় মৎস্যজীবী নোমান উদ্দিন জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ট্রলারডুবির পর পাঁচ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ট্রলারের মালিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজ জেলেকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ