back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে আধুনিক রোগ নির্ণয় সুবিধা বাড়াতে ল্যাবরেটরি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম আমদানির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষাসহ বিভিন্ন রোগ নির্ণয় সুবিধা চালুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, কিডনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের সাধারণ মানুষকে কিডনি রোগের চিকিৎসার জন্য দূরের শহরে যেতে হবে না। নিজ নিজ এলাকায় উন্নত ডায়ালাইসিস সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার উপজেলা পর্যায়ে চিকিৎসা অবকাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ খাতে নতুন উদ্যোগ নেওয়া হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ...

গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক...

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

সর্বশেষ