back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেব না 

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে চলতি অর্থবছরের বরাদ্দের একটি টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

রোববার (১২ জুলাই) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে উপকূলীয় বেড়িবাঁধের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার সবচেয়ে বড় সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। অতীতে এই বাঁধ নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। চলতি অর্থবছরেও বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এবারের বরাদ্দের একটি টাকাও যেন অপচয় বা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

তিনি জানান, সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে দ্রুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হবে।

চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সরকার অবহেলা করুক বা অন্য যে কারণই থাকুক, পরিস্থিতি এখনো কার্যকরভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, এখন দোষারোপের চেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে একযোগে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, টানা ভারী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং কৃষি, বসতঘর ও স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে টেকসই উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ