back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা ভালো মানুষ বলেই ৭ দিন সময় দিয়েছি’

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার প্রেক্ষাপটে আবারও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, খামেনির দাফন সম্পন্ন করার সুযোগ করে দিতেই যুক্তরাষ্ট্র এক সপ্তাহ সময় দিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা ইরানকে পুরোপুরি নতজানু করে দিয়েছি। তারা এখন সমঝোতার জন্য মরিয়া। আমরা ভালো মানুষ বলেই তাদের দাফনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।”

বক্তৃতায় ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কাছে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তেহরান এখন আলোচনায় ফিরতে আগ্রহী। যদিও তার এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে শনিবার (৪ জুলাই) সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের কর্মসূচি শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক দিনব্যাপী এ কর্মসূচিতে দেশটির বিভিন্ন শহরের পাশাপাশি ইরাকের শিয়া ধর্মীয় নগরী নাজাফ ও কারবালাতেও আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সবশেষে ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হবে।

শুক্রবার খামেনির কফিন জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। ইরানজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে শোক কর্মসূচি চলছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ও মিত্র গোষ্ঠীর নেতারাও শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে উপস্থিত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে একদিকে যেমন জাতীয় শোক পালন করছে ইরান, অন্যদিকে ট্রাম্পের মন্তব্য ওয়াশিংটন-তেহরান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ