back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর পর অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৬ বছর পর নিজের ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক এবং দীর্ঘদিনের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, জীবনের সেই আলোচিত অধ্যায়ে তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

প্রভা বলেন, এতদিন ধরে অনেকেই তাকে “বিশ্বাসঘাতক” হিসেবে আখ্যা দিয়েছেন। তবে বাস্তব ঘটনা ছিল ভিন্ন। তার ভাষায়, একটি ঘটনার পেছনে আরও অনেক ঘটনা থাকে, যা সাধারণ মানুষের সামনে আসে না।

অভিনেত্রী জানান, যার সঙ্গে তার বাগদান হয়েছিল এবং নিজের পরিবার—উভয় পক্ষকেই তিনি প্রায় ১৫ থেকে ২০ দিন ধরে বোঝানোর চেষ্টা করেছিলেন, যাতে সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ায়। সে সময় পারিবারিকভাবেও নানা জটিলতা ছিল।

তিনি বলেন, “আমাকে মানুষজন বলে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। কিন্তু আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। আমি পরিবার এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল—দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করেছি, যাতে বিষয়টি বিয়ে পর্যন্ত না যায়।”

প্রভা আরও বলেন, বাগদান ভেঙে দেওয়া সহজ ছিল না। তাদের সম্পর্কে প্রায় ৯ থেকে ১০ মাসের দূরত্ব তৈরি হয়েছিল, যেখানে বারবার সম্পর্ক ভাঙা-জোড়া লাগার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় তিনি নিজের অবস্থান এবং নতুন সম্পর্কের বিষয়টিও সংশ্লিষ্ট ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়েছিলেন বলে দাবি করেন।

তার ভাষায়, “আমি আমার লয়ালিটির জায়গা থেকে জানিয়েছি কার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই পরিষ্কার ছিল। এমন না যে হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি।”

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন প্রভা।

তিনি বলেন, যারা তাকে ভালোবাসেন, তারা জানেন তিনি জীবনে অনেক কঠিন সময় পার করেছেন।

সবশেষে সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, “আমার আর কোনো ব্যাখ্যা দেওয়ার নেই। শুধু এটুকুই বলতে চাই—আমি প্রতারণা করিনি। এমনও হয়নি যে এক সকালে ফোন করে বলেছি আমি বিয়ে করে ফেলেছি, কিংবা কেউ পত্রিকায় খবর পড়ে জেনেছে।”

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে প্রভার বাগদান ভেঙে যাওয়ার পর নির্মাতা রাজীব হাসানের সঙ্গে তার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর দীর্ঘ সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং অভিনয়জীবনেও বিরতি নেন। পরে ধীরে ধীরে তিনি আবার অভিনয়ে নিয়মিত হন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

পরীক্ষার দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের পথে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে...

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

সর্বশেষ