back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে নতুন ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নাগরিকসেবা সম্প্রসারণের এই উদ্যোগের আওতায় আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে কার্ডটি চালু করার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কয়েকটি দেশে ৫ হাজার প্রবাসীর হাতে পরীক্ষামূলকভাবে কার্ডটি তুলে দেওয়া হবে। এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। সরকারের লক্ষ্য, চলতি বছরের মধ্যেই দুই লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ‘প্রবাসী কার্ড’-এর মাধ্যমে প্রবাসীরা একাধিক আর্থিক ও সেবামূলক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • ডুয়েল কারেন্সি সুবিধা
  • দেশে ও বিদেশে কার্ড ব্যবহারের সুযোগ
  • অনলাইন শপিং সুবিধা
  • বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ
  • বিমান টিকিট ও হোটেল ভাড়ায় বিশেষ ছাড়
  • বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যছাড়
  • প্রবাসী সিটি ও আবাসন প্রকল্পে অগ্রাধিকার
  • বিএমইটি-সংশ্লিষ্ট বীমা ও পুনর্বাসন সুবিধা
  • আর্থিক ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা
  • রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনা

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বর্তমানে বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে যে ২.৫ শতাংশ সরকারি প্রণোদনা দেওয়া হয়, তা প্রবাসী কার্ডধারীদের জন্য ৩ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই কার্ডটি চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রথম পর্যায়ে কয়েকটি দেশে পাঁচ হাজার প্রবাসীকে এই কার্ড দেওয়া হবে। পরে ধাপে ধাপে আরও প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হবে।”

মালয়েশিয়া-প্রবাসী পাভেল সারওয়ার সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কার্ডের প্রতিশ্রুত সুবিধাগুলো বাস্তবে কার্যকর হলে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও বেশি মানুষ আগ্রহী হবেন। তবে তিনি আশা প্রকাশ করেন, অতীতে বিএমইটি কার্ড নিয়ে যে ধরনের হয়রানি ও জটিলতার অভিযোগ ছিল, নতুন প্রবাসী কার্ডের ক্ষেত্রে যেন সেসব সমস্যা না থাকে।

সরকার মনে করছে, আধুনিক ও ডিজিটাল এই কার্ড চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য সেবা সহজ হবে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সম্পর্কের নতুন অধ্যায়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক...

সর্বশেষ