back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ব্যবহৃত পৃথক পৃথক কার্ড একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জেমদের সম্মানীসহ বিভিন্ন সরকারি সেবা একটি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে জনগণই হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য চালু থাকা সরকারি সুবিধা ও আর্থিক সহায়তার কার্ডগুলো ধাপে ধাপে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে কৃষক, নিম্নআয়ের পরিবার, প্রবাসী এবং ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম-মুয়াজ্জেমদের জন্য আলাদা আলাদা কার্ড ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এসব কার্ডের পরিবর্তে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে, যাতে একজন নাগরিক একটিমাত্র কার্ড দিয়েই প্রয়োজনীয় সরকারি সেবা ও সুবিধা গ্রহণ করতে পারেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করা। নাগরিকদের দেওয়া এসব সুবিধাকে তিনি রাষ্ট্রের অনুগ্রহ নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

তার ভাষায়, রাষ্ট্র যদি নাগরিকদের প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে রাষ্ট্র ও জনগণ—উভয়ই দুর্বল হয়ে পড়ে। তাই নাগরিকবান্ধব, সহজ ও সমন্বিত সেবাব্যবস্থা গড়ে তুলতেই ইউনিভার্সাল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সেবা গ্রহণে জটিলতা কমবে, একই সঙ্গে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা, জবাবদিহি ও ডিজিটাল ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ...

গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক...

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

সর্বশেষ