দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
নতুন দামে প্রতি ভরি স্বর্ণের মূল্য
- ২২ ক্যারেট: ২,২৩,০৭৪ টাকা
- ২১ ক্যারেট: ২,১৩,০৪৩ টাকা
- ১৮ ক্যারেট: ১,৮২,৯৫০ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪৯,৪৭৪ টাকা
বাজুসের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং দেশীয় বাজারে পিওর গোল্ডের মূল্য পরিবর্তনের কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী দেশের সব অনুমোদিত জুয়েলারি প্রতিষ্ঠান স্বর্ণ বিক্রি করছে।
উল্লেখ্য, স্বর্ণের দামের পাশাপাশি অলংকার কেনার সময় ক্রেতাদের নির্ধারিত মজুরি (মেকিং চার্জ) এবং প্রযোজ্য ভ্যাট আলাদাভাবে পরিশোধ করতে হয়। তাই অলংকারের চূড়ান্ত মূল্য দোকান ও ডিজাইনের ওপর নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে।
আরু/


