back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো: শাহ আলম সিকদার

kbctgbd
২৪ অক্টোবর ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

স ম জিয়াউর রহমান,প্রতিনিধিঃ

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ও স্বাধীন বাংলাদেশের জন্মের সাথে জড়িত যার নাম বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো : শাহ আলম সিকদার।

এক যুক্ত বিবৃতিতে তিনি বলেন, ‘অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করেছে। তাবেদার ইউনূসগংদের এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

‘৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর সাধারণ নির্বাচন, ’৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭০-এর নির্বাচন এবং ‘৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, ‘৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদারের গর্বিত নাম বাংলাদেশ ছাত্রলীগ।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ সবসময় ইতিহাস সৃষ্টি করে গেছে। যে শক্তি ইতিহাস সৃষ্টি করে, সে শক্তি অবিনশ্বর। তাই বাংলাদেশ ছাত্রলীগও অবিনশ্বর।’

তিনি আরও বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক ইউনুস সরকার কখনো বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসের অনন্য গৌরব চিহ্ন বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে ইউনুস সরকার বাংলাদেশকে অস্বীকার করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এটা কখনো সফল হবে না। একজন ছাত্রলীগের কর্মী বেচে থাকতে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ