back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান ক্রিকেটে তামিমের নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এশিয়ার ক্রিকেট নিয়ে অনুষ্ঠিত এবারের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এসিসির সভাপতি পদে দেশগুলোর অংশগ্রহণের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন।

এতদিন এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ফলে ভবিষ্যতে নিয়ম অনুযায়ী আফগানিস্তান থেকেও এসিসির সর্বোচ্চ নেতৃত্বে আসার সুযোগ তৈরি হলো।

এছাড়া সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি।

সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডের নতুন সদস্যও নির্বাচন করা হয়। এতে কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

এশিয়ার ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে প্রথমবারের মতো এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তামিম ইকবালের জন্য এটি বিসিবি সভাপতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ