back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক। বুধবার সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার একটি বিলের পাশ থেকে তাঁর দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল স্লুইস গেট এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম রক্করের ছেলে। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজের আবাদ করা আমন ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে ধানক্ষেতের পাশে পাহারা দিচ্ছিলেন নেজাম উদ্দিন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কিছুদিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে চাঁদা দাবির সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমন ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতে বিলে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাত কেটে তাঁকে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত প্রয়োজন। চাঁদা দাবির অভিযোগসহ হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ