back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ক্রিকেটাঙ্গনে জোর আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আবারও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করা হবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, কেবল আয়োজনের জন্য বিপিএল আয়োজন করতে চান না।

তিনি বলেন, “বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি, তাহলে ভালোভাবে করব। যেভাবে করা দরকার, সেভাবেই করব।”

তামিমের বক্তব্যে স্পষ্ট, বিপিএলের মান, পরিকল্পনা ও আয়োজনের গুণগত দিককে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় বর্তমান বিসিবি। প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত না হলে আসর পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও বড় দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে তামিম বলেন, “আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে যোগ দিই। ১১ ও ১২ জুলাই দুই দিনের ফরমাল মিটিংয়ে অংশ নিই। সবাই আমাকে স্বাগত জানিয়েছে। যেখানে কথা বলার প্রয়োজন ছিল, সেখানে দেশের পক্ষ থেকে আমার বক্তব্য তুলে ধরেছি।”

তিনি আরও বলেন, “এটা আমার জন্য যেমন গর্বের, তেমনি দেশের জন্যও বড় অর্জন। প্রথম দিনেই আমাকে একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চলছে, সেগুলোর পরিচালনা, নীতিমালা ও কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা এই কমিটি পর্যবেক্ষণ করবে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে এই কমিটি।”

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না এলেও, তামিম ইকবালের বক্তব্যে পরিষ্কার বর্তমান বিসিবি মানসম্পন্ন ও সুশৃঙ্খল আয়োজনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

সর্বশেষ