back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের বিশ্বকাপ অভিযান এবার মাঠে বসেই দেখবেন মা

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার জন্য এলো আরও একটি সুখবর। ভিসা ও আর্থিক জটিলতার কারণে এতদিন ছেলের খেলা মাঠে বসে দেখতে না পারা তার মা আনা কান্দিদা এভোরা অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ফলে বিশ্বকাপে ছেলের পরবর্তী ম্যাচটি গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন তিনি।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে শক্তিশালী স্পেনের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখান ৪০ বছর বয়সী ভোজিনহা। ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে গোলশূন্য ড্র এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

তবে ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ভোজিনহা জানান, ভিসা-সংক্রান্ত জটিলতা ও আর্থিক সমস্যার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি। ছেলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকের হৃদয় স্পর্শ করে।

পরে বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং প্রাইয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের নজরে আসে। দূতাবাসের ভিসা বিভাগ আনা কান্দিদা এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এর ফলে দ্রুত সময়ের মধ্যেই তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।

সব জটিলতা কাটিয়ে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভোজিনহার মা। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে তিনি গ্যালারিতে বসে ছেলের খেলা উপভোগ করবেন।

মাকে পাশে পাওয়ার আনন্দে উজ্জীবিত ভোজিনহা। স্পেনের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর এবার উরুগুয়ের বিপক্ষেও একইভাবে দলকে সাফল্য এনে দেওয়ার প্রত্যাশা তার। ফুটবলপ্রেমীরাও অপেক্ষায় রয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষকের আরেকটি স্মরণীয় পারফরম্যান্স দেখার।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

কোকেনের সূত্রে ৬৩ বিদেশির সন্ধান, গ্রেপ্তার সেই মহসিন

চট্টগ্রামের খুলশীতে একসঙ্গে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের ঘটনায় এবার...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

সর্বশেষ