back to top

বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কে জিতবে এই হাইভোল্টেজ লড়াইয়ে?

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে তাদের সামনে থাকছে আলজেরিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের প্রস্তুতি ও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

এদিকে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং পরিবারের সঙ্গে টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগের প্রস্তুতিও চলছে পুরোদমে।

দর্শকদের জন্য এসেছে স্বস্তির খবর—এবার টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ।

শুরুতে সম্প্রচারস্বত্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা এখন কেটে গেছে।

জানা গেছে, ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব নিয়ে বাংলাদেশে ম্যাচ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন।

ডিজিটাল প্ল্যাটফর্মেও লাইভ খেলা দেখার সুযোগ থাকছে। ফলে বাইরে থাকলেও ম্যাচ মিস হওয়ার আশঙ্কা নেই। স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই দেখা যাবে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার।

মোবাইলে ম্যাচ দেখার জন্য ব্যবহার করা যাবে ‘মাই রবি’, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’, গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ এবং চ্যানেল আইয়ের ওটিটি অ্যাপ ‘আইস্ক্রিন’। এসব প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগ করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য প্রায় ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার বেশি।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে আসরটি। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ৩৯ দিনব্যাপী প্রতিযোগিতায় তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবলের সবচেয়ে বড় আসরের।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নদী খননের মাটিচাপায় গৃহহীন শতাধিক পরিবার

উন্নয়ন কাজের জন্য নদী খনন জরুরি, কিন্তু সেই খনন...

যে সুযোগের অপেক্ষায় নিষিদ্ধ আওয়ামী লীগ

দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয়...

১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় চক্রের সদস্য গ্রেপ্তার

লিবিয়া হয়ে গ্রিসে অবৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ মানব...

বিশ্বকাপের নায়ক ভোজিনহা: মায়ের ভিসা ইস্যুতে নতুন মোড়

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসা...

শিশু আয়াতকে হত্যা করে মরদেহ খণ্ডিত: আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ করে...

সর্বশেষ