২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমিয়েছে সরকার। আগামী বছরের হজে বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৬ সালের তুলনায় এ ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, কয়েক বছর ধরে ধাপে ধাপে হজের বিমানভাড়া কমানো হয়েছে। হজের সামগ্রিক ব্যয় আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সরকার কাজ করছে।
এর আগে গত ২১ জুলাই ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মধ্যে প্রথমটির খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং দ্বিতীয়টির খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয় ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহনে এয়ারলাইন্সের কোটা বরাদ্দের কার্যক্রমও শুরু হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হজের সামগ্রিক ব্যয় কমিয়ে যাত্রীদের জন্য তা আরও সহনীয় করার উদ্যোগ অব্যাহত থাকবে।
আরু



