back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর রোড সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এনআইডি কার্ডের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাভেদ আহম্মেদ রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি বেকার ছিলেন। এ কারণে তিনি আর্থিক সংকটে ছিলেন বলেও তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন।

তবে কীভাবে জাভেদ আহম্মেদ ধানমন্ডি লেকে পড়লেন বা পানিতে তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জাভেদ আহম্মেদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...

বাড়লো বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর...

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই ‘ককটেল হামলার রহস্য’ বের হবে

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে...

ভিউয়ের নেশায় বিশ্ব ঐতিহ্যের ষাটগম্বুজ মসজিদে অশোভন ভিডিও!

শত বছরের ইতিহাস, অনন্য স্থাপত্য আর ধর্মীয় আবহ, সব...

সর্বশেষ