back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল না পারলেও তিন গোলের সঙ্গে জয়টাও পেল আর্জেন্টিনা

kbctgbd
২৭ মার্চ ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল রাতে স্পেনের বিপক্ষে তিন গোল দিলেও জয় পায়নি ব্রাজিল। মাদ্রিদে দুইবার পিছিয়ে পড়েও ৩-৩ সমতায় প্রীতি ম্যাচ শেষ করেছে ব্রাজিল। এদিকে কোপা আমেরিকার প্রস্তুতিতে লস অ্যাঞ্জেলসে একটু আগে কোস্টারিকার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

ব্রাজিলের মতোই প্রথমে পিছিয়ে পড়েও পরে তিন গোল দিয়েছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল যেখানে শেষ মুহূর্তের গোলে মুখরক্ষা করেছে, সেখানে আর্জেন্টিনা পেয়েছে ৩-১ ব্যবধানের জয়। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেছেন আনহেল দি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার ও লওতারো মার্তিনেস।

ক্লাবের জার্সিতে গোলের পর গোল করে গেলেও অজানা কারণে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামলেই যেন গোলপোস্ট চিনতে ভুলে যেতেন মার্তিনেস। জাতীয় দলের জার্সিতে শেষবার গোল করেছিলেন ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর পেরিয়ে গেছে ১৮ মাস। এ সময় আলবিসেলেস্তেদের হয়ে আরও ১৬ ম্যাচে মার্তিনেস গোলহীন। অবশেষে গোল খরা ঘুঁচেছে ইন্তের মিলান স্ট্রাইকারের।

ম্যাচে অবশ্য প্রথমে গোল খেয়ে বসেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। চোটের কারণে লিওনেল মেসিকে পায়নি আর্জেন্টিনা। সেটার প্রভাব শুরুতে ভালোভাবেই টের পেয়েছে লাতিন আমেরিকান দলটি। লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এ ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। আর্জেন্টিনার গোলপোস্টে অভিষেক হয় ওয়াল্টার বেনিতেসের।

কিন্তু শুরুটা ভালো হয়নি ৩১ বছর বয়সী গোলকিপারের। একের পর এক আক্রমণ চালানো আর্জেন্টিনা ম্যাচের ৩৪ মিনিটে গোল খেয়ে বসে। প্রতিআক্রমণে উঠেছিল কোস্টারিকা। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে একাই বল নিয়ে আর্জেন্টিনার গোল মুখে আগান ম্যানফ্রেড উগালদে। ডি বক্সের সামনে গিয়ে পাস দেন আলভারো জামোরাকে। তিনি গোলপোস্টে শট নিলে বেনিতেসের হাতে লেগে বল যায় ম্যানফ্রেডের সামনে। সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মার্তিনেসের দল। বিরতি থেকে ফিরে আবার আক্রমণের ঝড় বইয়ে আর্জেন্টিনা। ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে সমতা ফেরান দি মারিয়া। ৪ মিনিট পরেই ব্যবধান ২-১ করেন অ্যালিস্টার।

কর্নার থেকে প্রথমে হেড করেছিলেন ওতামেন্দি। সে হেড গিয়ে পড়ে দূরের পোস্টের সামনে থাকা তাগলিয়াফিকোর মাথায়। তাঁর হেড ক্রসবারে লেগে ফেরত আসে। এবার বল যায় আলিস্টারের সামনে। গোলকিপার কেইলর নাভাস তখনো তাগলিয়াফিকোর কাছে, ফলে আলিস্টারের হেড ঠেকানোর উপায় ছিল না।

পরপর দুই গোল পেয়ে আরও গোল পেতে মরিয়া আর্জেন্টিনা আক্রমণের ধারও বাড়িয়ে দেয়। কিন্তু কোস্টারিকার রক্ষণ ভেদ করে আর গোল হচ্ছিল না কোনোভাবেই। ম্যাচের ৭১ মিনিটে গার্নাচোকে তুলে মার্তিনেসকে মাঠে নামান স্কালোনি। ৬ মিনিট পর বদলি মানা ইন্তের স্ট্রাইকারের গোলেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক...

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই ‘ককটেল হামলার রহস্য’ বের হবে

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে...

ভিউয়ের নেশায় বিশ্ব ঐতিহ্যের ষাটগম্বুজ মসজিদে অশোভন ভিডিও!

শত বছরের ইতিহাস, অনন্য স্থাপত্য আর ধর্মীয় আবহ, সব...

ফের বাড়তে শুরু করল তেলের দাম

টানা কয়েকদিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত...

সর্বশেষ