back to top

শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সময় ফুরিয়ে আসছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বিএনপির উদ্দেশে বলেন, “সময় খুব সীমিত। সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না।”

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে আয়োজিত ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শফিকুর রহমান বলেন, সরকারকে গণভোটের গণরায় মেনে নিতে হবে। সরকার যদি বর্তমান গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নেয়, তবে শেষ পর্যন্ত ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হবে। ১৯৯৬ সালে নিজেরাই যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বিল এনে পাস করাতে বাধ্য হয়েছিল, এবারও গণভোটের রায় বাস্তবায়নে তা করতে বাধ্য হবে। জনগণকে রাজপথে ঠেলে না দিয়ে সরকারকে ভালোয় ভালোয় দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের জেল বা ফাঁসির ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে তাঁরা বারবার জেলে যেতে এবং জীবন দিতে প্রস্তুত। জেলের তালা বা চাবিওয়ালা কোনোটিই স্থায়ী নয়, সময় পরিবর্তন হয়।

দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে একজন ‘সর্ববিষয় বিশারদ’ মন্ত্রী রয়েছেন, যিনি একাই সব মন্ত্রণালয় পরিচালনা করেন। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাঁকে বলতে হয়।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে ভুল তথ্য দিচ্ছেন। কক্সবাজারে গিয়ে বিরোধী দল মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেছে বলে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ একটি রাষ্ট্রীয় পদ। তাঁর মুখ দিয়ে অনবরত ভুল ও মিথ্যা তথ্য বের হওয়া জাতির জন্য লজ্জাজনক ও ক্ষতিকর। বাজেটের সমালোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ না করে ধৈর্য ধরার প্রয়োজন ছিল।

জাতীয় সংসদে কথা বলার পরিবেশ না পাওয়ার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, সংসদে কথা বলার সুযোগ না পেয়ে তাঁরা জনগণের সংসদ অর্থাৎ রাজপথে চলে এসেছেন।

তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ দেশ ও সীমান্ত রক্ষায় সজাগ রয়েছে।

নির্বাচিত সরকার আসার পর জনগণ চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা করেছিল উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে তা বেড়েছে। দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারে বিরোধী দলের বাজেট সমালোচনা নিয়ে মন খারাপ করেছেন। কিন্তু এই বাজেটে দুর্নীতি, লুটপাট ও ব্যাংক দখল বন্ধের কোনো কার্যকর ব্যবস্থা রাখা হয়নি। জনগণের উন্নয়নে কত টাকা ব্যয় হবে এবং কত টাকা সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে যাবে, তারও কোনো সঠিক হিসাব নেই।

তিনি আরও বলেন, এটি একটি বাস্তবতাবিবর্জিত বাজেট, যা বাস্তবায়নে বিদেশ থেকে কয়েক লাখ কোটি টাকা ঋণ নিতে হবে। দেশে সুশাসন, স্বচ্ছতা ও সংস্কার নিশ্চিত না হলে দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমানে ব্যাংক দখল শুরু হয়েছে এবং ইসলামী ব্যাংককে আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, এস আলমের গাড়িতে চড়ে কারা সংবর্ধনা নিয়েছেন এবং কারা তাঁকে সুরক্ষা দিচ্ছেন, তা জনগণ জানে। জনগণ এই দখলদারি মেনে নেবে না।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশের মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য গণভোটের রায় অনুযায়ী পুলিশ, দুদক ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। পুলিশ সংস্কার না হওয়ায় জনগণের ওপর আবারও জুলুম শুরু হয়েছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তবে জনগণও গণ-অভ্যুত্থানের পথে হাঁটতে বাধ্য হবে।

ভারত থেকে নতুন হাইকমিশনার আসার পর মৌলভীবাজার সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে কাঁটাতার ও গুলির মাধ্যমে কোনো বন্ধুত্ব হয় না। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালে বারবার প্রমাণ হয়েছে, বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি টিকে থাকতে পারবে না।

সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের মানুষ আজ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মা-বোন ও মেয়েরা ঘর থেকে বের হতে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নিরাপদ বোধ করছে না। চোর-ডাকাতদের হাত থেকে জনগণকে রক্ষা করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিন সংস্থার প্রধানের পরিচয়পত্র পেশ

তিন নবনিযুক্ত প্রধান পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)...

এক সপ্তাহে তৃতীয়বার কাঁপল দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন)...

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির (ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) অংশ হিসেবে...

গণভবনের সামনে যুবলীগের ‘শক্তি মহড়া’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানীর গণভবনের সামনে...

এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে...

সর্বশেষ