back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মইজ্জ্যারটেকের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘হোটেল রাফা’তে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও তদন্তের আওতায় এনেছে পুলিশ।

বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কর্ণফুলীর বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় হোটেল থেকে মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়। তবে অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

এদিকে, হোটেলটি ঘিরে এর আগেও এলাকায় বিতর্ক তৈরি হয়েছিল। হোটেলটির উদ্বোধনী ব্যানার কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের মূল ফটকে টাঙানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিক্রিয়ার মুখে পরে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, মইজ্জ্যারটেকের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় আবাসিক হোটেলের আড়ালে এ ধরনের কর্মকাণ্ড উদ্বেগজনক। তাঁরা হোটেলটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

এখন হোটেলটির কার্যক্রম ও কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা নিয়ে পুলিশের তদন্ত কোন দিকে যায়, সেদিকেই নজর স্থানীয়দের।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

সর্বশেষ