back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। 

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকেই শুরু হয়েছে আবেদন গ্রহণ।

বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার টাকার বেশি।

আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে। মূল বেতনের পাশাপাশি থাকবে ওভারটাইমের সুযোগ। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধাও দেবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটে।

আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

নিয়োগের বাছাইপ্রক্রিয়ায় প্রথমে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। এরপর নির্বাচিতদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জন কর্মী বাছাই করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের কোনো অর্থ দিতে হবে না। এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে বোয়েসেল।

বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের এমন সুযোগকে কাজে লাগাতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

টেকনাফের দুর্গম পাহাড়ে রক্তক্ষয়ী অভিযান, উদ্ধার ৫৭, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ভয়াবহ...

সর্বশেষ