back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৭১২ জন। আহত হয়েছেন আরও ১৪ হাজার ১৪৩ জন।

শনিবার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায়। এ ধরনের দুর্ঘটনার সংখ্যা ৬ হাজার ৩১৪টি, যা মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৩০ শতাংশ। এরপর ৫ হাজার ৪৯৭টি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে। আর মুখোমুখি সংঘর্ষে ঘটেছে ৩ হাজার ৫৪৮টি দুর্ঘটনা।

দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের তালিকায় সবচেয়ে এগিয়ে পণ্যবাহী যানবাহন। এসব যানবাহনের কারণে ঘটেছে ৬ হাজার ৪৮১টি দুর্ঘটনা। আর মোটরসাইকেল চালকের একক ভুলে ঘটেছে ৫ হাজার ৮৩১টি দুর্ঘটনা। বাসের কারণে ঘটেছে ২ হাজার ১৬৪টি দুর্ঘটনা।

সড়কের ধরন বিশ্লেষণেও মিলেছে উদ্বেগজনক চিত্র। সবচেয়ে বেশি ৬ হাজার ৬৮৯টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ঘটেছে ৪ হাজার ৭৭৩টি, শহরের সড়কে ২ হাজার ৬৪৬টি এবং গ্রামীণ সড়কে ১ হাজার ৯৫৭টি দুর্ঘটনা।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশে নিবন্ধিত মোট মোটরযানের প্রায় ৭১ শতাংশই মোটরসাইকেল। এর বড় একটি অংশ চালান কিশোর ও তরুণরা। বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা, দুর্বল আইন প্রয়োগ, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো এবং অসহনীয় যানজট দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের প্রায় ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে। অর্থাৎ দুর্ঘটনার বড় শিকার তরুণ প্রজন্ম।

এদিকে মানসম্মত হেলমেট না পরাকেও প্রাণহানি বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মানসম্মত হেলমেট ব্যবহার করলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

দুর্ঘটনা কমাতে মানসম্মত হেলমেট বাধ্যতামূলক করা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো, তরুণদের মধ্যে সচেতনতা তৈরি, নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং সহজলভ্য ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির মতে, শুধু আইন প্রয়োগ নয় তরুণদের সচেতনতা বাড়ানো এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করা না গেলে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো কঠিন।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

সর্বশেষ