back to top

সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বুকে গোপন মাদক ল্যাব! 

নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

রাজধানীর ওয়ারীর একটি বাসায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার (১ নভেম্বর) ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিটের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের কুশ চাষের ল্যাবের সন্ধান পাওয়া যায়। পরে ওয়ারীর ওই বাসায় অভিযান চালিয়ে বাসার ভেতরে ও ছাদে বিশেষ কক্ষ এবং ল্যাবের অস্তিত্ব শনাক্ত করেন কর্মকর্তারা।

তদন্তে জানা যায়, টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি বিশেষ কক্ষে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ক্যালিফোর্নিয়া থেকে আনা বীজের মাধ্যমে কুশ চাষ করা হতো। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন তৌসিফ। দেশে ফিরে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবটি পরিচালনা করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন বলে জানায় ডিএনসি।

ওই সময় ইয়াবা পাচারের ঘটনায় তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হলেও তিনি পালিয়ে যান। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অবশেষে রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ডোপ টেস্টে তার শরীরে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েডের উপস্থিতি পাওয়া গেছে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে কুশ ও ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। পাশাপাশি আগের কুশ ল্যাবসংক্রান্ত মামলাতেও তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।

L

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে লেগুনার আসনের নিচে মিলল এলজি ও কার্তুজ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের আসনের...

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের...

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন! 

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন...

সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি, মরদেহ নিয়ে নীরব রিয়াদ!

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল...

বিমানবন্দরে আটক ৬ স্বর্ণের ডিম

দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় প্রায় পাঁচ কোটি...

সর্বশেষ