back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লায়ন্স ফাউন্ডেশনে ফ্রি চক্ষু চিকিৎসা, উপকৃত বিভিন্ন জেলার রোগীরা

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

কানাডাভিত্তিক জেকভ ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী ফ্রি চোখের ছানি অপারেশন ও চক্ষু লেন্স স্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছে লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি এবং এর ইয়ুথ উইং লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান পোর্ট সিটি। এছাড়াও সহযোগিতায় ছিল ব্রাদার ক্লাব লিও ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগং পোর্ট সিটি।

চট্টগ্রামসহ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে চোখের ছানিজনিত সমস্যায় আক্রান্ত সচেতন রোগীরা এই সেবা গ্রহণ করতে আসেন। প্রথম দিন থেকেই রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে রোগীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) এবং প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষা সম্পন্ন করে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়।

দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ছানি অপারেশন শুরু হয় এবং রোগীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। তৃতীয় দিনে রোগীদের এক মাসের ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি-এর ২০২৬-২০২৭ সেবা বছরের সেক্রেটারি লায়ন ইবনে মিজান। তিনি রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চোখের স্বাস্থ্য ও সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি৪-এর ক্লাব রিজিয়ন ডিরেক্টর জনাব প্রীতম মুৎসুদ্দি। তিনি এ ধরনের জনসেবামূলক কর্মসূচি আরও ব্যাপক পরিসরে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান পোর্ট সিটি-এর জয়েন্ট সেক্রেটারি ও অ্যাডমিন জনাব সাইয়েদ সাকিব জাবের। সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

এই কর্মসূচি সফল করতে নিরলসভাবে কাজ করেন লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান পোর্ট সিটি-এর সদস্য লিও ইরফান, লিও দিগন্ত এবং লিও ওমর ফারুক।

কর্মসূচিতে অংশ নেওয়া রোগীদের উচ্ছ্বাস ও সন্তুষ্টি ছিল চোখে পড়ার মতো। সমাজে চোখের ছানি অপারেশন ও এ-সংক্রান্ত সমস্যার সমাধানে ক্লাবগুলোর এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

রোগীদের স্বজনরা জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চোখের ছানিতে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি ফিরে পেতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সুন্দর পরিবেশ ও আধুনিক চিকিৎসাসেবার জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল-কেও ধন্যবাদ জানান।

তাদের আশা, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে। এতে সমাজের সচেতন মানুষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোও উপকৃত হবে।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ হারাল শিশু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের...

এটা কি জুলাইয়ের ইতিহাস, নাকি বিএনপির গল্প?

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন...

নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা গ্রেপ্তার

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান, মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে...

চাঁদে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স–এর একটি নিয়ন্ত্রণহীন ফ্যালকন-৯...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

সর্বশেষ