back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে যেমন আদালতের আদেশে নিষেধাজ্ঞা ছিল, বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আরোপিত বিধিনিষেধও একইভাবে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে বর্তমান নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এখন গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে মানুষের হাতেই গণমাধ্যম পৌঁছে গেছে। ফলে কোনো ব্যক্তির বক্তব্য পুরোপুরি প্রচার থেকে বিরত রাখা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, “শেখ হাসিনার আমলে আমরা দেখেছি আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। যদি সেটি গণতন্ত্রের উদাহরণ না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকেও কীভাবে গণতান্ত্রিক বলা যায়?”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। পাশাপাশি তার পরিবারের অবদান ও অতীতের ঘটনাগুলোও বিবেচনায় নেওয়া উচিত। এসব দিক বিবেচনা করলে তার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনা ভবিষ্যতে দেশে ফিরতে পারেন।

দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় পুরোনো সংঘাতমুখী রাজনীতির আশঙ্কা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি তা বর্জন করে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় বিএনপি নেতাদের এই বাস্তবতা মেনে নেওয়া উচিত।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাঁদে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স–এর একটি নিয়ন্ত্রণহীন ফ্যালকন-৯...

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতার ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার...

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার...

মাঠে নেমেই জাদু দেখালেন নেইমার

ব্রাজিলের ঐতিহ্যবাহী নকআউট টুর্নামেন্ট কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে...

উন্মোচন হলো ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ