back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বসুন্দরীর আসরে বাংলাদেশের নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনি। প্রতিযোগিতার সব ধাপ পেরিয়ে এবারের আসরে বিজয়ীর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। তিনি আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বিচারক ও শোবিজ অঙ্গনের তারকাদের করতালির মধ্য দিয়ে সামানজারের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।

চূড়ান্ত পর্বে সেরা পাঁচ প্রতিযোগী ছিলেন—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তরসহ বিভিন্ন ধাপের পারফরম্যান্সে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ।

তিনি বলেন, তরুণদের মডেলিং, উপস্থাপনা ও ব্যক্তিত্ব বিকাশে কাজ করার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে তাদের ১০টি ব্যাচ থেকে অনেক প্রতিযোগী দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনে সফলভাবে কাজ করছেন।

এবারের আসরের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টার-এর ‘স্টার লাইফস্টাইল’ সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে। বিভিন্ন পর্ব শেষে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন নবমুকুটধারী সামানজার সাঈদ। তাঁর মাধ্যমে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

আরু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ