back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার হারানো সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় পরিচালিত অভিযান ছিল ‘নাটকীয়’ এবং তাকে সম্পূর্ণ বেআইনিভাবে, বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি বলেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম এমন কিছু তথ্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে ২০২১ সালের ওই অভিযানের পেছনের বাস্তবতা দেশবাসীর সামনে এসেছে বলে তিনি মনে করেন।

তার ভাষ্য অনুযায়ী, তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে এবং বিশেষ স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমণি অভিযোগ করেন, পরে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। সাত দিনের রিমান্ড শেষে তাকে টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে বিপর্যস্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। সময় লাগলেও একদিন সত্য প্রকাশিত হয়। তাই তিনি এখনো ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

স্ট্যাটাসে পরীমণি আরও বলেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার ভুক্তভোগী হয়ে আছেন। তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তোলেন এই অভিনেত্রী। তিনি জানতে চান, আদালত যদি তাকে অব্যাহতি দেনও, তাহলে হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের মূল্যবান সময় কি ফিরিয়ে দেওয়া সম্ভব? রাষ্ট্র কি তার সম্পর্কে তৈরি হওয়া বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণার দায় নেবে?

পরীমণি বলেন, তিনি কখনো বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাননি; বরং একজন শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা নিয়েই বাঁচতে চেয়েছেন। কিন্তু একটি ঘটনার অভিঘাত তার জীবনকে আমূল বদলে দিয়েছে।

তিনি আরও বলেন, তার কোনো প্রতিশোধের ইচ্ছা নেই। তিনি শুধু চান, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের ঘটনার শিকার না হন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতার ভিত্তিতে আরও সুদৃঢ় হোক।

কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি জানান, অতীতের ক্ষত আঁকড়ে না ধরে তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান। নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকের ভালোবাসা নিয়েই ভবিষ্যৎ এগিয়ে নিতে চান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ