back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত শিবির নেতার ঘটনায় উত্তপ্ত শাহবাগ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
গাইবান্ধার সাঘাটায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির।

রবিবার (২১ জুন) রাত ১০টার দিকে ঢাকা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে সড়ক অবরোধ করেন তারা। এতে শাহবাগ মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকার চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় পলাশ লোহার শাবল দিয়ে তার গলায় আঘাত করেন এবং সঙ্গে থাকা তার বন্ধু সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

সর্বশেষ