back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হ’ত্যা উদ্দেশ্যে দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হা’ম’লা 

kbctgbd
২৫ ডিসেম্বর ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দৃর্বৃত্তরা। ২৫ ডিসেম্বর বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে বাংলা মোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়।

হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন গুরুতর আহত হন।

সন্ধ্যা ৬টায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই প্রাথমিক চিকিৎসা নেন। সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের দুর্বৃত্ত দল রড, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলে পড়ে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।

এর আগে হামলাকারীরা জনবানী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদেরকে অফিসে না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান, তারা (হামলাকারীরা) আমাদেরকে পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে নিশ্চিত হয় এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদক শফিকুল ইসলামের মাথা, হাত ও পিঠে প্রচন্ড ক্ষত হয়েছে। সম্পাদককে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বাংলা মোটর এলাকায় হামলার ঘটনায় আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আইনি পদক্ষেপ নিতে আহত সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

সর্বশেষ