back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সক্রিয় করোনা, প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

ভারতের অন্ধ্র প্রদেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। রাজ্যের কাদাপা (ওয়াইএসআর কাদাপা) জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও কয়েকজনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জোরদার করেছে। এটি রাজ্যটিতে ২০২২ সালের পর প্রথম করোনা-সম্পর্কিত মৃত্যুর ঘটনা বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে কাদাপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো, আরটি-পিসিআর পরীক্ষা জোরদার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসের ধরন শনাক্তে কয়েকটি নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজামপেট এলাকার এক মধ্যবয়সী ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা শনাক্ত হন। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া কাদাপার আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা ধরা পড়ে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এদিকে কাদাপা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের বেশিরভাগের উপসর্গ মৃদু হওয়ায় তাদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্র প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা, আইসোলেশন সুবিধা নিশ্চিত করা এবং জনসমাগমপূর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা ফ্লুর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ...

গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক...

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

সর্বশেষ