back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বিশেষ ‘ইত্যাদি’তে থাকছে চমকের পর চমক

বিনোদন ডেস্ক
২ জুলাই ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি, বিখ্যাত আম এবং ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে একসঙ্গে তুলে ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আগামী শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রচারিত হবে। রাত ৮টার বাংলা সংবাদের পর দর্শকরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় এই আয়োজন।

এটি মূলত ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ঐতিহাসিক আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ নিয়ে তৈরি একটি সংকলন। বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, প্রাচীন গৌড় ও সুলতানি আমলের ঐতিহ্য, প্রকৃতির সৌন্দর্য এবং বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বিশেষ পর্বে চাঁপাইনবাবগঞ্জ এবং এ জেলার বিশ্বখ্যাত আম নিয়ে দুটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রচার করা হবে। এছাড়া সর্পপ্রেমী ফজলে রাব্বী রবিনের জীবন ও সাপ সংরক্ষণে তার ভূমিকা নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদন থাকবে। ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারী মাগুরার হালিমকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন এবং খুলনার সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের অবদানও তুলে ধরা হবে।

বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে গ্রিসের রাজধানী এথেন্সে। সেখানে দেশটির ঐতিহ্যবাহী ‘ইভজোন্স’ সেনাদলকে নিয়ে নির্মিত একটি ডকু-ফিচার প্রচার করা হবে। অন্যদিকে সাংস্কৃতিক আয়োজনে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে একটি বিশেষ গানের সঙ্গে শতাধিক স্থানীয় শিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা থাকবে

অনুষ্ঠানে আরও থাকছে প্রয়াত অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ অভিনীত একটি ব্যতিক্রমী মিউজিক্যাল ড্রামা, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলের পরিবেশনা, দর্শক প্রশ্নোত্তর পর্ব এবং ‘ইত্যাদি’র জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র। পাশাপাশি সমসাময়িক সামাজিক অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও প্রচার করা হবে।

ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা এবং নির্মল বিনোদনের সমন্বয়ে সাজানো এই বিশেষ পর্বের রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ