back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো এস.ডি.জীবনের ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’

kbctgbd
৮ মে ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা এস.ডি.জীবনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো। ৭ মে মঙ্গলবার জীবন প্রিয়া ডিজিটাল প্রযোজিত “দুনিয়ার খেলা” ওয়েব ফিল্ম বিকেল ৪.১৫ মিনিটে প্রথম শো,৫.৪৫ মিনিটে দ্বিতীয় শো এবং ৭.১৫ মিনিটে তৃতীয় ও শেষ শো প্রদর্শিত হয়।

পরিচালক এস.ডি.জীবন বলেন, আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” মুলত আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আমি যুব সমাজকে সুন্দর একটি বার্তা দেয়ার লক্ষ্যে “দুনিয়ার খেলা” নির্মাণ করেছি। আমি চেয়েছি প্রিমিয়ার শো’র মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে বসে “দুনিয়ার খেলা” দেখুক। প্রিমিয়ার শো’তে আগত দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত।দর্শকদের ভালো সাড়া পেয়ে আমি নতুন উদ্দ্যোমে ভালো কাজ করার সাহস ও শক্তি পাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিমিয়ার শো’তে উপস্থিত ছিলেন কলামিষ্ট ড.মাসুম চৌধুরী, নাট্যকার সজল চৌধুরী, চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের চেয়ারম্যান শফিক আহমেদ (বড়মিয়া),লায়ন এম.শফিউল আলম,মঈনুল আলম চৌধুরী,লায়ন ডা. আর কে রুবেল,সাংবাদিক নুরুল কবির,কাহিনীকার প্রিয়া সেন ও সাংবাদিক আবছার উদ্দিন অলি সহ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতি অনুরাগীরা।

প্রিয়া সেন’র রচনায় এই ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও তানহা নুফা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম এন শিপু, মেহেদি ও নিরব উদ্দিনসহ আরো অনেকে। রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশনসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” দেখে দর্শকরাও মুগ্ধ হয়েছেন।

সোনালী ট্রের্ডাস প্রেজেন্টস ও নিউ হোটেল শেরাটন এর পাওয়ার্ড বাই এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো বেষ্ট ফ্লাই ইন্টারন্যাশনাল ও চট্টগ্রাম শিল্পী সমিতি।সম্প্রচার সহযোগিতায় শুভ ভিডিও, প্রিন্ট সহযোগিতায় এ.আর.এন্টারপ্রাইজ,ফটোগ্রাফী পার্টনার অপূর্ব ফটোগ্রাফী। মিডিয়া পার্টনার ছিলো মাই টিভি,রাজধানী টিভি,সিএন টিভি,চট্টলা টিভি,সিটিজি২৪,চট্টবাণী,আজকালের খবর ও দৈনিক ৭১ সংবাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ