back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“এই বাজেট চানাচুরের মতো—দেখতে ভালো, পুষ্টিগুণ নেই”

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত বাজেট’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই বাজেট শুনতে ও দেখতে আকর্ষণীয় হলেও এর ভেতরে কোনো বাস্তব পুষ্টিগুণ নেই।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই বাজেট অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এর কোনো পুষ্টিগুণ নেই।”

তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক গণতন্ত্রায়ণের কথা বলা হলেও ব্যাংকিং খাত ও অর্থনৈতিক সংস্কার নিয়ে বাজেটে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। ঋণখেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, অর্থপাচার রোধ ও পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে কার্যকর কোনো পরিকল্পনাও বাজেটে অনুপস্থিত বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বাজেট বক্তব্য শুনলে মনে হয় অনেক সুন্দর কিছু বলা হয়েছে, কিন্তু বাস্তবে দেশের অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তনের সম্ভাবনা এতে নেই।”

তিনি আরও বলেন, এ বাজেটের ফলে বিদেশি ও দেশি ঋণ বাড়বে এবং মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের মধ্যে সমন্বয়ের অভাবের কথাও তুলে ধরেন। তার মতে, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

ব্যাংকিং খাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, যা পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তিনি আরও দাবি করেন, বর্তমান সংসদে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত প্রশ্ন তুললেও বাজেট বক্তব্যে এ বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।

সবশেষে তিনি বলেন, দুদক ও বিচার বিভাগের সংস্কার ছাড়া বড় বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যে সিদ্ধান্ত পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক সংকট এক নতুন...

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

সর্বশেষ