back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির একক রাজত্বে ৭ গোল, দুর্দান্ত জয় ইন্টার মায়ামির

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ

লিওনেল মেসির দুর্দান্ত চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। টানা হতাশাজনক পারফরম্যান্সের পর বড় এই জয় দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি।

ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো দে পলের সহায়তায় মায়ামিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মায়ামির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। তবে ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল।

বিরতির ঠিক আগে, ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন তারকা। ৫১ মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি।

এরপর ৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। মাত্র তিন মিনিট পর, ৮২ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে নিজের তৃতীয় গোলটি করেন মেসি।

৮৯ মিনিটে ফাকুন্দো মুরার সহায়তায় আলেকজান্ডার শ গোল করলে মায়ামির লিড দাঁড়ায় ৬-১। ম্যাচের শেষ মুহূর্তে আবারও ফ্রি-কিক থেকে গোল করে নিজের চার গোল পূর্ণ করেন মেসি। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই চার গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ারে এক ম্যাচে চার গোল করার ঘটনা দাঁড়াল নয়বার। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দেওয়ার পর এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন তিনি। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯২৭।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। দলটির পয়েন্ট এখন ৪২।

মায়ামির জন্য এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল দলটি। তাই মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় শুধু পয়েন্টই এনে দেয়নি, দলের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ