back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিস্ফোরক বার্তা ফিফা কিংবদন্তিদের

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই চাপের মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে ওই পরিকল্পনা থেকে সরে এলেও সমালোচনা থামেনি। এবার ফিফার কয়েকজন সাবেক তারকা ফুটবলার যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।

ফিফার ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিবৃতি প্রকাশকারীদের অন্যতম। ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী এই সাবেক তারকা ফিফায় ‘নতুন যুগ’ শুরুর আহ্বান জানিয়েছেন।

একই ধরনের বিবৃতি দিয়েছেন ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত।

এর আগে বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের উদ্যোগসহ ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনাকে ফিফার কয়েকজন ‘লেজেন্ডস’ সমর্থন করেছিলেন। তাই তাদের মধ্য থেকেই এবার ইনফান্তিনোর নেতৃত্বের প্রকাশ্য সমালোচনা করাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

যৌথ বিবৃতিতে ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো তারাও মনে করছেন, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক ঘটনাগুলো তাদের আর নীরব থাকার সুযোগ দিচ্ছে না ‘যথেষ্ট হয়েছে।’ ফুটবলের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে ফিফার কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

তাদের দাবি, ফুটবল কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্তে খেলোয়াড় ও ভক্তদের বাস্তব ও সরাসরি মতামতের সুযোগ থাকতে হবে। একই সঙ্গে ফিফায় ‘নতুন যুগের’ সূচনার আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকারা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ