back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১০ দিন বৃষ্টির ছোঁয়া, কমবে ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

দেশজুড়ে কয়েকদিনের ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহের পর স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে এবং আগামী ১০ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য অঞ্চলেও মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ফলে সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে মঙ্গলবার (৩০ জুন) থেকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার (১ জুলাই) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার (২ ও ৩ জুলাই) বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, যেখানে ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরলেও ভারী বর্ষণের কারণে নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে জলাবদ্ধতা বা ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ