back to top

বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানিয়া বৃষ্টিকে নিয়ে মৃত্যুর খবর ভাইরাল, সত্য কতটা?

নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে এ গুঞ্জন দেখা যায়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর কয়েক দফা সফল অস্ত্রোপচার হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে আছেন।

গুজবের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, “সত্যি না; তিনি ঠিক আছেন।”

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের অন্যতম তানিয়া বৃষ্টি নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে।

এর মধ্যে রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ ও ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

বিশেষ করে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সোহেল রানা ইমনের নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন বিতর্কে হাসিনার সাক্ষাৎকার

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ...

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন...

আমাজনের হৃদয়ে বিশ্বকাপের রঙ

বিশ্ব ফুটবলে তারকা ফুটবলার জন্ম দেওয়ার দেশ ব্রাজিল। অভাব-অনটনের...

বাবার বুকে ফিরলেন ২৭ বছরের বিচ্ছিন্ন সন্তান

২৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান। যে বাবার নামের...

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে

দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক...

সর্বশেষ