back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে এবার রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর মঞ্চে গ্যাংস্টার সাজার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড পরিচালক রোহিত শেঠি। বাস্তবে তারকাদের ওপর হামলার ঘটনা ঘটলেও রিয়েলিটি শোয়ের ঘরে প্রতিযোগীদের এমন আচরণে আপত্তি জানিয়েছেন তিনি।

শোয়ের সাম্প্রতিক এক পর্বে দুই প্রতিযোগীর আচরণ নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘আমাদের বাড়ির সামনে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন?’

ওই দুই প্রতিযোগীর আচরণকে কৃত্রিম গুন্ডামির সঙ্গে তুলনা করে রোহিত আরও বলেন, ‘তোমাদের গ্যাংস্টারের মতো দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে, দশম শ্রেণির তিনটি ছেলে গুন্ডামি করতে বেরিয়েছে!’

রোহিতের এই মন্তব্যের পেছনে রয়েছে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক উদ্বেগ। গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের বাড়ির কাছে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুতে রোহিত শেঠির বাড়ির বাইরেও গুলি চালানোর ঘটনা ঘটে। এ ছাড়া সুপারস্টার সালমান খান ও কৌতুকাভিনেতা কপিল শর্মাসহ একাধিক তারকাকে ঘিরে হুমকি ও গুলির ঘটনার খবর সামনে এসেছে।

এসব ঘটনার প্রেক্ষাপটে রোহিতের বক্তব্য, বাস্তবে তারকাদের নিরাপত্তা যখন হুমকির মুখে, তখন বিনোদনমূলক অনুষ্ঠানে গ্যাংস্টারের মতো আচরণ করাকে তিনি ভালোভাবে দেখছেন না। ‘বিগ বস ২০’-এর মঞ্চে তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

চট্টগ্রামে হারানো ১০৭ মোবাইল ফোন উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন...

সর্বশেষ