সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার শ্রী শ্রী আদিনাথ মন্দিরের মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত শ্রী শ্রী রাম সীতা মন্দির নির্মাণকে কেন্দ্র করে চারজনকে আটক করেছে পুলিশ।
সরজমিনে দেখা যায়, ২২ মার্চ (শুক্রবার) সকাল ৯ টার দিকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ ও আদিনাথ মন্দির সংস্কার কমিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী রাম সীতা মন্দির নির্মাণ ও মাঠের মাটি কাটাকে কেন্দ্র করে চারজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। এসময় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটককৃতরা হলেন শ্রী শ্রী রাম সীতা মন্দির কমিটি’র সভাপতি প্রদীপ দে(৩৭), রতন দে(৩০), রিপন কান্তি দে(২২), ও প্রনব দে(কালু)-(৩৭)। সবাই ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আদিনাথ ঠাকরতলা গ্রামের স্থায়ী বাসিন্দা।
আটককৃত শ্রী শ্রী রাম সীতা মন্দির কমিটি’র সভাপতি প্রদীপ দে বলেন আমাদের মন্দিরে আগত তীর্থযাত্রীদের বসার সুবিধার্থে শ্রী শ্রী রাম সীতা মন্দির এর আশপাশের উঁচু টিলা সমূহ সমান কারনে আমাদের আটক করা হয়েছে। আমরা সীতাকুণ্ড সাইন কমিটি ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির অনুমতি সাপেক্ষে মন্দির নির্মাণ করা হয়েছে। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সম্পাদক ও কাউন্সিলর প্রনব দে’র চক্রান্তের শিকার আমরা। এলাকাবাসীকে শ্রী শ্রী রাম সীতা মন্দির রক্ষার্থে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
এদিকে আদিনাথ মন্দির এলাকার সনাতনী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অত্র এলাকার সনাতনী সম্প্রদায় এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন।


