back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন গ্রেফতার

kbctgbd
২১ মার্চ ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার এবং একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া পাঁচটার দিকে পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের বাঘাইতলা থেকে আসা এসব চিনি ও যানবাহনসহ জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারী হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া (২৫), একই উপজেলার ঘোষবেড় গ্রামের মাহিন্দ্রা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া পাঁচটার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয় এবং সঙ্গে থাকা চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া, পিকআপ চালক শেখ ফরিদ ও হেলপার হৃদয় দাসকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে...

ফেসবুকে ভাইরাল ইভেন্ট: তাহসান-মিথিলার বিয়ে চাই!

একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ...

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

সর্বশেষ