back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কক্সবাজারের শিশুশিল্পী নুরে জান্নাতের পাশে দাঁড়ালো স্কাস

kbctgbd
২১ মার্চ ২০২৪ ৬:৪৭ পূর্বাহ্ণ

নুর মোহাম্মদ শেখ,প্রতিনিধিঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের শিশুশিল্পী নুরে জান্নাতকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারের পর এবার তার পাশে দাঁড়িয়েছে সমাজ কল্যান ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

মঙ্গলবার বিকেলে সংস্থাটির পক্ষে শিশুটির জন্য একটি নতুন হারমোনিয়াম উপহার দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান এ হারমোনিয়ামটি তুলে দেন শিশু নুরে জান্নাতের মায়ের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা।

এর আগে গত ২৫ জানুয়ারি ” গান গেয়ে চলছে জীবন, চতুর্থ শ্রেনীর নুরের সুরে ভাসছে কক্সবাজার সমুদ্র সৈকত” শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি খোঁজ খবর নিয়ে নুরে জান্নাতের পড়লেখা চালিয়ে নেওয়ার জন্য মায়ের নামে ১০ লাখ টাকার একটি এফডিআর করে দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে তাকে ভর্তি করা হয়েছে। তার পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একটি ঘরও।

স্কাস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি নুরে জান্নাতের জন্য যে উদ্যোগটি নিয়েছেন তা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তার মানবতামূলক কাজে অনুপ্রাণিত হয়ে আমিও ক্ষুদ্র পরিসরে নুরে জান্নাতের পাশে দাঁড়িয়েছি।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, নুরের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। তাকে গান শেখানোর জন্য ইতোমধ্যে শিল্পকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারের জন্য একটি ঘরও বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরের কাজ শেষ হলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

সর্বশেষ