back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য পরিচয়ে গৃবধূকে জিম্মি করে চাঁদাবাজী

kbctgbd
১৩ জানুয়ারি ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য পরিচয় দিয়ে এক গৃহবধূকে জিম্মি করে গোলাম রহমান (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গোলাম রহমান উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার হাছন আলীর ছেলে। এব্যাপারে ওই গৃহবধূ পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, কিছুদিন পূর্বে গোলাম রহমান নামের এক ব্যক্তি ০১৬২৪৯৬৮৫৫১ নাম্বার থেকে ওই গৃহবধূর সাথে যোগাযোগ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য বলে পরিচয় দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে একটি ফেইক আইডি আছে বলে জানান তিনি। যেখানে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও ভেসে বেড়াচ্ছে। এতে এসব ছবি-ভিডিও অপসারণ করতে আঠারো হাজার টাকার প্রয়োজন বলে গৃহবধুকে জানান গোলাম রহমান। একপর্যায়ে সামাজিক মর্যাদা রক্ষার্থে গোলামকে ০১৮৫০৬৪১০০০ নাম্বারের একটি বিকাশ একাউন্টে দশ হাজার টাকা পাঠায় ওই গৃহবধূ।

অভিযোগে আরও বলা হয়, দশ হাজার টাকা পাওয়ার পরে গোলাম রহমান আরও টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে থাকা ওই ফেইক আইডিতে আপত্তিকর আরও ছবি-ভিডিও আপলোড করার হুমকি দেন।

টাকা নেওয়ার কথা স্বীকার করে গোলাম রহমান সাংবাদিকদের জানান, আমি সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলাম তাঁর উপকার করার জন্য। এখন তিনি না চাইলে টাকা ফেরত দেওয়া হবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, সাইবার ক্রাইমের সদস্য পরিচয় দিয়ে গোলাম রহমান নামের এক যুবক টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারটি ওই গৃহবধূ আমাকে জানিয়েছিলো। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

তেলের বাজারে ফের অস্থিরতা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে...

আবারও বদলাচ্ছে আবহাওয়া, জারি সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা...

বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের...

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

সর্বশেষ