back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

kbctgbd
১২ জানুয়ারি ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে সড়কে ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট ৪৩-৫৪) খাদে পড়ে গেছে। এতে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে একদিকে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন ছিলো সড়ক।সে কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় রডবাহী ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটির সামনে অংশ পল্লী বিদ্যুৎের খুঁটির সাথে ধাক্কা লেগে খুঁটিটি দুমড়ে মুচড়ে যায়। তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রাকচালক রমজান মিয়া জানান, তিনি রড নিয়ে চট্টগ্রাম থেকে ট্রাক চালিয়ে আসছিলেন। যাবেন বড়লেখায়। তাঁর দাবি চলন্ত অবস্থায় হটাৎ গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ রাখা যায়নি।

ঘটনাস্থল থেকে কথা হয় পুলিশের ট্রাফিক বিভাগের সার্জন বায়েজিদ আহমদ এর সাথে। তিনি জানান, এ ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়, আমরা সড়কটি চলাচলের উপযোগী করে দিতে চেষ্টা করছি এবং থানা পুলিশকে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়েছি।

এদিকে ওই এলাকায় পাশে স্কুল থাকায় দুর্ঘটনা রোধে সেখানে গতি নিয়ন্ত্রণে সড়ক বিভাগ মাসখানেক আগে রোড ডিভাইডার তৈরি করেন। তবে রোড ডিভাইডারে রঙ না দেয়ার কারণে গাড়ি চালকরা ঘণ কুয়াশায় দেখতে না পাওয়ায় সেখানে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ