back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে ট্রেনের বগিতে কাটা পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু 

kbctgbd
১০ জানুয়ারি ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনের বগিতে কাটা পড়ে আব্দুস সত্তার নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ জানুয়ারি (বুধবার) ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সত্তার ইসলামপুর ৫নং ওয়ার্ডের জুমনগর অরলতলীর মৃত তেজু মিয়ার ছেলে।

নিহতের এক নিকটাত্মীয় জানান, আবদু ছত্তার তার ছোট বোনের জামাই। প্রয়োজনীয় কাজে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বোন জামাইয়ের মোবাইলে কল দিলে কে যেন রিসিভ করেন এবং বলেন মোবাইল মালিক ট্রেনের চাপায় নিহত হয়েছে। বিশ্বাস না হলে দ্বিতীয়বার কল করলে লোকটি একই কথা বললে ঘটনাস্থলে ছুটে যান এবং রেললাইনে বোন জামাইয়ের ছিন্নভিন্ন লাশ দেখতে পান।

তিনি আরো জানান, তার বোন জামাইয়ের পৈতৃক এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। বিয়ে পরবর্তী শ্বশুর বাড়ির এলাকায় বসবাস করে আসছিল। ঘটনার পূর্ব দিন মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল উক্ত কৃষক।

স্থানীয়রা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে চোখে ঘুম আসলে হয়ত অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রেললাইন কক্সবাজার পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে কৃষক সাত্তারের মর্মান্তিক মৃত্যু হয়। লাশ সন্ধান মেলার কিছুক্ষণ পরেই ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ঘটনাস্থল অতিক্রম করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত কৃষক চার সন্তানের জনক।

নিহতের এলাকার ইউপি সদস্য আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কৃষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ