back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াসিম কারাগারে

kbctgbd
২৮ ডিসেম্বর ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

সোহেল আজিম ,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :-

কক্সবাজারের পেকুয়ার চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হয়েছেন মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পেকুয়া থেকে মগনামা যাওয়ার পথে থানা পুলিশ ও র‍্যাবের যৌথ একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মামলার বাদী ছৈয়দ মো. ইমন আবু ছৈয়দ হত্যাকাণ্ডে সাবেক চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততা আছে দাবী করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এস আই মো. ইব্রাহিমকে এব্যাপারে খতিয়ে দেখার নির্দেশ দেন। পুলিশ মামলার সাক্ষী, প্রত্যক্ষদর্শী ও যাবতীয় সকল ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডে চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়। তাই তাকে এ মামলার আসামী হিসেবে গ্রেফতার করতে পুলিশ গত কয়েকদিন ধরে চেষ্টা করছিল। এর ধারাবাহিকতায় পুলিশ ও র‍্যাবের একটি চৌকস টিম বুধবার রাতে মগনামায় তাঁর নিজ বাড়িতে ফেরার খবর পায়। সে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, পুলিশ আবু ছৈয়দ হত্যাকাণ্ডে চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ অক্টোবর মগনামার আফজালিয়া পাড়ায় ঘরে ঢুকে আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ২৪ জনকে আসামী করে পেকুয়া থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে ছৈয়দ মো. ইমন। পরে এ হত্যাকাণ্ডের কয়েকজন আসামীকে সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াসিমের বাড়ি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে হত্যাকাণ্ডে ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারটি জোরালো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ছোটদের এনআইডি তথ্য সংগ্রহে এগোচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও আধুনিক ও সহজ করতে...

নতুন রূপে ভিনিসিয়ুস

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে...

তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পে!

ইরানের রাজধানী তেহরানে স্থাপিত একটি নতুন বিলবোর্ডকে কেন্দ্র করে...

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪...

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ চলমান লঙ্কা...

সর্বশেষ