back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে উঠান বৈঠক : উজ্জীবিত ভোটারেরা

kbctgbd
২৫ ডিসেম্বর ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু ও ঈদগাঁও (৩ আসনের) নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার লক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক চলছে পুরোদমে।এতে করে ভোটারেরা নতুন রুপে উজ্জীবিত হয়ে উঠেছে। নৌকার পক্ষে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে।

জানা যায়,ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ পোকখালী,জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা বা ওয়ার্ড পর্যায়ে দলীয়সহ সাধারণ ভোটারদের নিয়ে উঠান বৈঠক চলছেই ব্যাপক পরিসরে। দলীয় প্রতীক নৌকার বিজয়ে স্থানীয় নেতাকর্মীরা মান-অভিমান,হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করতে দেখা যায়। এই উঠান বৈঠকে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরাও উৎসাহমুখর পরিবেশে অংশ নিচ্ছেন।

এদিকে উঠান বৈঠকে কনকনে শীতকে উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি যেন লক্ষনীয়। নেতা কর্মীরা কি বলছেন তা মনোযোগ সহকারে শ্রবণ করছেন। অন্যদিকে গ্রামাঞ্চলে সাধারণ ভোটার সমাজের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনায় ছুটে যাচ্ছেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও আ,লীগের সভাপতি তারেক আজিজ সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, পোক খালী সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম,জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোরশেদ ফরাজী,সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামাবাদ আ,লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ