back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনু নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগ

kbctgbd
২৫ ডিসেম্বর ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের দত্তগ্রামের তীরে মনু নদী প্রকল্পে নদী ভাঙন রোধে ব্লক স্থাপনে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ৯ ডিসেম্বর মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার শতাধিক লোকজনের স্বাক্ষরিত একটি অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, মনু নদী প্রকল্পের বাম তীর দত্তগ্রাম এলাকায় নদী ভাঙন রোধে ব্লক স্থাপন কাজে ঠিকাধার কর্তৃক ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। বাঁধের পাশে কোনো মাটি ভরাট করা হয়নি। বেড়িবাঁধের মধ্যে ব্লক স্থাপন করে যাতায়াতের রাস্তা বন্ধ করা হয়েছে এবং নদীতে কোনো কংক্রিট না ফেলে ব্লক বসানো হয়েছে।

এ ছাড়া বেড়িবাঁধের পাশে ১৪ ফুট মাটি ভরানোর কথা থাকলেও বাধের পাশে কোনো মাটি ভরাট করা হয়নি। বেড়িবাঁধ ভেঙে ব্লক স্থাপন করায় আগামী বর্ষায় শরীফপুর, হাজীপুরসহ কয়েকটি ইউনিয়ন পানির নীছে তলিয়ে মানুষের জানমাল ও ক্ষেতের ফসল ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ডিজাইন অনুসারে বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার আহবান জানানো হয় অভিযোগপত্রে।

এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, অভিযোগপত্র পাওয়ার পরই ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। পুনরায় দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

এদিকে গত ২০ ডিসেম্বর ঠিকাদারকে চিঠি দেওয়া হলেও রবিবার (২৪ ডিসেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিকাদার কাজ শুরু করেননি। গুঞ্জন রয়েছে- ঠিকাদার কাজ সম্পূর্ণ না করে বিল উত্তোলন করে নিবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামের সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে হামের দ্রুত বিস্তার নিয়ে...

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রথমবারের মতো...

মিলল শত কোটি টাকার সম্পদের প্রমাণ

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বরখাস্ত...

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ