back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার থাকেন না কর্মস্থলে, বিঘ্নিত স্বাস্থ্য সেবা

kbctgbd
২৩ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার পদে (আরএমও) ডা. মো. হাফিজুল ইসলাম কর্মরত আছেন। এ হাসপাতালে যোগদানের পর থেকেই তিনি বেশীরভাগ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ফলে বিঘ্নিত হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের স্বাস্থ্য সেবা কার্যক্রম।

জানা গেছে, ডা. মো. হাফিজুল ইসলাম গত ২১ মে আরএমও হিসেবে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তারপর থেকেই তিনি হাসপাতালে অবস্থান করেন না। থাকেন জেলা সদরে। কর্মদিবসগুলোতে সপ্তাহে ২-৩ দিন অনুপস্থিত থাকেন। অন্যান্য দিনগুলো তিনি হাপাতালে ১১ টার দিকে পৌঁছলেও অফিসে বসেই ফি নিয়ে রোগী দেখেন এবং ৩ টার পরেই হাসপাতাল ত্যাগ করেন। একজন আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে তার হাসপাতালে অবস্থান করে ভর্তি রোগীদের দিনে কমপক্ষে দু’বার ওয়ার্ড ভিজিট করার কথা থাকলেও তিনি তা করেন না। ওয়ার্ড সংলগ্ন নির্ধারিত কক্ষে তার বসার কথা থাকলেও তিনি বসেন প্রশাসনিক ফ্লোরে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্টাফ জানান, আরএমও সাহেব জেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার মেয়ের জামাই হওয়ায় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না তিনি। ফলে হাসপাতালে ভর্তি রোগী সাধারণ কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গেলো ৩ মাস অনুসন্ধানে দেখা গেছে,অক্টোবরে অফিস করেছেন ১৮ দিন, নভেম্বরে ১৪ দিন ,চলতি মাসের ২২ ডিসেম্বর পর্যন্ত অনুপস্থিত রয়েছেন ৮ দিন।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হাফিজুল ইসলাম বলেন, বৈকালিক চেম্বারে যে কোনো ডাক্তার ফি নিয়ে রোগী দেখতে পারেন। রোগী দেখা,ওয়ার্ডে রাউন্ড দেয়া ও রোগীদের নিয়মিত খাবার-দাবার নিশ্চিত করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। হাসপাতাল কোয়ার্টারে থাকেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন অফিসে আসেন সাক্ষাতে কথা বলবো।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া আরএমও’র দেরীতে অফিসে আসার কথা স্বীকার করে বলেন, উনাকে হাসপাতাল কোয়ার্টারে থাকার কথা বলা হয়েছে। অন্যান্য অভিযোগগুলো দেখবেন বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ