back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের মিলন মেলা মধুপুর জাতীয় উদ্যানে 

kbctgbd
২২ ডিসেম্বর ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

মারুফ রানা রনি, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে রোজ শুক্রবার সকাল এগারোটায় বলাকা সাহিত্য চর্চা পরিষদের উদ্যোগে দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্যের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা করেন কবি সাহিত্যিকরা। বর্তমানে বাংলাদেশে বাংলা সাহিত্যের প্রতি সকল বয়সী মানুষের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে কি কি ব্যবস্হা নেওয়া উচিত সেই সম্পর্কে যার যার অভিমত তুলে ধরেন। সুস্থ সাহিত্য চর্চায় শুধু কবি সাহিত্যিক নয় সকলেরই এগিয়ে আসতে হবে বলে মনে করেন কেউ কেউ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি হাফিজুর রহমান । বিশেষ আলোচক ছিলেন কবি মোঃ নুরুল হক। প্রধান অতিথি উনার সাহিত্য বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। মধুপুরের শালবনে এই আয়োজনকে তিনি জীবনের স্মরণীয় একটা মুহূর্ত বলে বলাকা সাহিত্য পরিষদের আয়োজকদের ধন্যবাদ জানান। প্রধান আলোচক কবি হাফিজুর রহমান সমাজ এবং দেশের প্রতি কবিদের দায়িত্ববোধ নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি বলেন মানসম্মত লেখা হলে অল্প লেখাতেই একজন কবি বা লেখক চির স্মরণীয় হয়ে থাকেন ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি বিদ্যুৎ কুমার তালুকদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ফিরোজ আহমেদ বাবুল। চাঁদপুর, ময়মনসিংহ,ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন । টাঙ্গাইলের ধনবাড়ী থেকে আমন্ত্রিত কবি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান বলেন নিয়মিত সুস্থ সাহিত্য চর্চাই পারে দেশ এবং সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখতে । বাংলাদেশর ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে হলে সকলের উচিত সুস্থ ধারার সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত থাকা । দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের মধুপুর জাতীয় উদ্যানে উপস্থিত হয়ে সাহিত্য বিষয়ক আলোচনার জন্য মোহাম্মদ ইমাম হাসান (সোহান)ধনবাড়ী এবং মধুপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান । অনুষ্ঠানটি মিডিয়া কাভারেজ করেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক রাম চন্দ্র ঘোষ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ